ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মসজিদের ইমাম মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মসজিদের ইমাম। বুধবার (২৬ আগষ্ট)  সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

নিহত মনির মোল্লা (৪০) বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে ও সুন্দরপুর জামে মসজিদের ইমাম।

জানা গেছে, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এসএ/সিলেট