মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪ মামলার...
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রিজের নিচে পানিতে ভেসে উঠেছে এক যুবকের লাশ। শুক্রবার সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মো. জাবেদ মিয়া (২৮) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. আতিক মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে জাবেদের মোবাইলে একটি কল আসে। এরপরই তিনি ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
শুক্রবার সকালে স্থানীয়রা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও ও পিঠুয়া গ্রামের ফাঁস গাছ ব্রিজের নিচে একটি লাশ পানিতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, বেলা ১২টায় ৯৯৯ লাইনে কল আসে বনগাঁও গ্রামের বিজ্রের নিছে একটি লাশ পরে আছে। পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের মাধবপুরে সাজা পরোয়ানাসহ ১৪টি মামলার আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার...
হবিগঞ্জ শহরের উমেদনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে...
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার...
হবিগঞ্জ জেলা কারাগারে এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর...
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের দায়ের কোপে সাহাব উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াফিনকে (১৮) আটক করে করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক ইয়াফিন...