শ্রীমঙ্গলে পরিবেশ দূষণের দায়ে দুই...
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কুলাউড়ায় নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ নিখোঁজের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নিহতের বাড়ির পাশের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নাসিফা জান্নাত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাসিফা জান্নাত স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি শুক্রবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুম বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশে খালে লাশ ভাসতে দেখতে দেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, অন্য কোন জায়গায় তাকে হত্যা করে লাশ হয়তো বা কেউ খালে ফেলে রেখেছে। তবে হত্যার কোন কারণ তাৎক্ষনিকভাবে পুলিশ জানাতে পারেনি।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, খবর পেয়ে পুলিশ এখনো (রাত সাড়ে ৯টা পর্যন্ত) ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ( ২৩ মে)...
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের সিলিং থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাচাউন এলাকার বাসিন্দা...
মৌলভীবাজারের কুলাউড়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যথাযথ নিয়মে কোরবানির পশু জবাই এবং পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের...