প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন...
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল...
সিলেট বানী
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে মহানগরীর দাড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভোররাতের কোনো একসময় বাসার সামনের গেটে কাপড়জাতীয় কিছু দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। বাসাটিতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। সিলেটে সফরে এলে প্রতিমন্ত্রী নিজেও সেখানে অবস্থান করেন।
ঘটনার খবর পেয়ে শুক্রবার দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান সিলেটে ওয়াসার চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় সহ সাংগটনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এ সময় সাংবাদিকদের বলেন,প্রকৃত ঘটনা উদঘাটন করে অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।
ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে আগুনের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। স্থানীয়রা কয়েকজন জানান, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু পুলিশ বলছে, কাপড় বা কাগজজাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সেখানে তিনি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, এই ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।
তিনি আরও বলেন, ‘এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
জুয়ে/সিলেট
বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের বাইশটিলা মাদ্রাসায় এক দোয়া ও মিলাদ মাহফিল...
সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়ে আনা হয়। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র...
বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বালুচর-ইকোপার্ক সড়ক সিলেট নগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন...
নগরীর চালিবন্দর এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৪টার...