আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু,...
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক...
ছবি সংগৃহীত
নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ এক কুখ্যাত মাদককারবারী আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় শনিবার (২৭ জুন) রাত ৭টা ৫০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়।
এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. সেলিম আহমদ-কে আটক করা হয়। আটক সেলিম জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার মৃত শাহজাহান বাদশার ছেলে। বর্তমানে তিনি নগরীর কাষ্টঘর সুইপার কলোনির নতুন বিল্ডিং-১-এ বসবাস করতেন।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বাধিক...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় আমদানিনিষিদ্ধ আইপিএস (ইনভার্টার পাওয়ার সাপ্লাই) এবং চোরাচালানে...
নগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিভিন্ন মেয়াদে...
নগরীর কাষ্টঘর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৬ হাজার ২০৬ টাকাসহ এক কুখ্যাত মাদককারবারী আটক করেছে কোতোয়ালী মডেল থানা...
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মু: রেজা হাসান। তিনি কুমিল্লা জেলার জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। রবিবার (২৮...