মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব...
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সরকারি গ্রেডে...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় ভোলাগঞ্জ এলাকার ধলাই সেতুর সামনে মহাসড়কের উপর বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
এসময় প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে ইভটিজিং বিরোধী বক্তব্য ও দুষ্কৃতকারীদের বিচারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। তখন রাস্তার দুপাশে কয়েকশো মালবাহী ও যাত্রীবাহী গাড়ি আটকা পড়েন। তবে সব চেয়ে বিপাকে পড়েন সাদাপাথর ঘুরতে আসা পর্যটকরা।
এর আগে গত ১২ মে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষা দিতে গিয়ে কাঁঠাল বাড়ীর ছাত্র ও বহিরাগত কয়েকজনের দ্বারা পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মেয়েরা ইভটিজিং এর শিকার হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাঁও মাদ্রাসার ছাত্রদের উপর হামলা চালায় কাঠালবাড়ী মাদ্রাসার ছাত্র ও বহিরাগত কয়েকজন। এর পর ১৪ মে আবারও এ বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তারা বলেন পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের উপর পরীক্ষা চলাকালীন কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কাঠালবাড়ীর ছাত্র ও বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ইভটিজিং ও দফায় দফায় আক্রমন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনের নাকের ডগায় বারংবার এমন হামলা চরম উদ্বেগের। অবিলম্বে ইভটিজার ও হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে প্রশাসনের প্রতি হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলা উদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট হাবিবুর রহমান, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, নাসির উদ্দীন, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ছাত্র শফি সাইদ নাইম, রুহান আহমদ, মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী নাজমুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয়, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী।
মানববন্ধনের আগে নোয়াগাঁও মাদ্রাসা থেকে মিছিল নিয়ে ভোলাগঞ্জ পয়েন্ট হয়ে ধলাই সেতুর সামনে গিয়ে অবস্থা করেন।
এসএ/সিলেট
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সরকারি গ্রেডে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার...
মহানগর পুলিশের জালালাবাদ থানার একটি দল ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মাঝপাড়া থেকে ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করেছে। সোমবার (১৮ মে) দুপুরে গ্রেফতারকৃত...
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) সুদীপ্ত রায় বলেছেন, পরিবহন শ্রমিকরাও রাষ্ট্রের অংশ। আমরা সকল জনগণই একে অপরের পরিপূরক।...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষার্থীদের ইভটিজিং ও হামলার প্রতিবাদে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে)...