ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান...
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি। শুক্রবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে...
ছবি সংগৃহীত
সিলেটের ডিবি পুলিশের হাতে ভারতীয় বিপুল সংখ্যক নাসির বিড়ি নিয়ে গ্রেফতারকৃত কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের সওকত আলীর পুত্র চোরাকারবারী জুবের আহমদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৬মে রাতে পৌরসভার রামপুর এলাকায় ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে চোরাকারবারী জুবের আহমদকে ৬ কাটুন ভারতীয় নাসির বিড়ি (১ লক্ষ ২৬ হাজার)শলাসহ হাতেনাতে আটক করা হয়।
এসময় অভিযানের টের পেয়ে তার সাথে থাকা অপর চোরাকারবারী সেবুল মিয়া পালিয়ে যায়। এঘটনায় সিলেট ডিবি পুলিশের এসআই মাহমুদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত জুবের আহমদ সহ ২জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং ৬ তারিখ ০৭/০৫/২৬।
গ্রেফতারকৃত জুবেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে বলে জানা গেছে। বায়মপুর সহ আশপাশ এলাকার অনেকে জানিয়েছেন চোরাচালান সহ একাধীক মামলার আসামী বিভিন্ন সময় হাজতবাস খাটা চোরাকারবারী জুবের আহমদের বড় ভাই কানাইঘাটের চিহ্নিত চোরাকারবারী শাব্বির আহমদ তার ছোট ভাই জুবের আহমদকে নিয়ে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভারত থেকে চা পাতা, জিরা,চিনি,নাসির বিড়ি,বিভিন্ন ধরণের মসলা সামগ্রী,কম্বল, কসমেটিক্স,জুতা সহ ভারতী নানান ধরণের পণ্য সামগ্রী বায়মপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় মজুদ করে বিক্রি করে আসছে।
সম্প্রতি চোরাকারবারী শিব্বির ও তার ভাই জুবের আহমদের মজুদ করা ২শত ৩০বস্তা ভারতীয় জিরা বায়মপুর গ্রামে অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা আটক করেন। জানা যায় শিব্বির আহমদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধীক চোরাচালানের মামলা রয়েছে এবং তার ভাই জুবের আহমদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
এসএ/সিলেট