সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযানে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটে প্রায় দুই কোটি টাকার চোরাই পণ্য  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৮ ব্যাটালিয়ন। রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়,  সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছানাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা,  স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকোলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া মহিষ আটক করা হয়েছে।

একই সময়ে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সুপারি, ট্রাউজার ছাড়াও অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ জব্দ করা হয়। জব্দ হওয়া চোরাচালানী পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৯০ লক্ষ ৮ হাজার ৭০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট