দাউদপুরের চৌধুরী পরিবার দেশের আলোকিত...
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, দক্ষিণ সুরমার দাউদপুরের চৌধুরী পরিবার সিলেটের একটি সম্ভ্রান্ত আলোকিত...
ই এ চৌধুরী টেকনিকাল ইনস্টিটিউট-এ সংবর্ধনা
ছবি সংগৃহীত
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, দক্ষিণ সুরমার দাউদপুরের চৌধুরী পরিবার সিলেটের একটি সম্ভ্রান্ত আলোকিত পরিবার। এই পরিবারে জন্ম হয়েছে সাবেক পুলিশের আইজি, তত্ত্বাবধায়ক সরকার এর সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সদস্য, সচিবসহ দেশের উচ্চপদস্থ শীর্ষ কর্মকর্তাদের। তিনি বলেন, দক্ষিণ সুরমার মা মাটি আর মানুষের প্রয়োজনে এই পরিবার সবসময় কাজ করে যাচ্ছে।
তিনি রোববার (৩ মে) দক্ষিণ সুরমার দাউদপুরে ই এ চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট ও একটি গ্লোবাল লিমিটেডের উদ্যোগে সাবেক এমপি শফি আহমদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, আলহাজ্ব শফি আহমদ চৌধুরী এই পরিবারের একমাত্র রাজনীতিবিদ। যিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের যুগান্তকারী উন্নয়ন করেছেন। মহান আল্লাহর কাছে তিনি তার দীর্ঘায়ু কামনা করেন।
ইয়ে চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট এর কর্ণধার সাবেক ব্যাংকার রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী, দাউদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আতাউর রহমান আতা, বিশিষ্ট সংগীত শিল্পী ও টিভি উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী, শফি আহমদ চৌধুরীর একমাত্র কন্যা সায়রা চৌধুরী সুমি, যুবদল নেতা বাবলু আহমেদ, ইয়ে চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন, প্রিন্সিপাল নাদিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইনস্টিটিউটের ছাত্র আলিমুল ইসলাম এবং গীতা পাঠ করেন ছাত্রী পুষ্পা রায়।
এসএ/সিলেট