জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা কৃষি ও গ্রামীণ...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমার জালালপুরের শেখপাড়ার অধিবাসী, বিশিষ্ট মুরুব্বি ও যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া এবং জালালপুর ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য ও বিশিষ্ট পল্লী চিকিৎসক মাহবুব আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
আজ রোববার (২৬ এপ্রিল) পৃথক শোকবার্তায় সিসিক প্রশাসক মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "মরহুম মখলিছ মিয়া একজন নিবেদিতপ্রাণ ও সমাজহিতৈষী মানুষ ছিলেন। প্রবাসে থাকলেও নাড়ির টানে তিনি এলাকার উন্নয়নে সবসময় অবদান রেখেছেন। অন্যদিকে, চিকিৎসক মাহবুব আলম জালালপুর এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যে ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের মৃত্যুতে দক্ষিণ সুরমাবাসী অত্যন্ত শ্রদ্ধাভাজন ও গুণী দুই ব্যক্তিকে হারাল।"
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী মখলিছ মিয়া গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাজ্যে ইন্তেকাল করেন। একই দিনে রাত ৮টায় জালালপুরের বাদেশপুর গ্রামের অধিবাসী পল্লী চিকিৎসক মাহবুব আলম নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এসএ/সিলেট