মজুমদারি সুপার শপে আগুন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

post-title

সিলেট বানী

সিলেট নগরের মজুমদারি এলাকায় এক সুপার শপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ৯টার দিকে মজুমদারি এলাকার মেহজাবিন সুপার শপে আগুন লাগে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


মেহজাবিন সুপার শপের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন তাপাদার জানান, দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট ফায়ারসার্ভিস তালতলা কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সিনিয়র স্টেশন ম্যানেজার কুতুব উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

জুয়ে/সিলেট