কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে কানাইঘাট থানাধীন বাউরভাগ ১ম খন্ড এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এএসআই (নি.) আজদু মিয়া সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাতে কানাইঘাট থানাধীন বাউরভাগ ১ম খন্ড এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট সিআর-৯৯/২৫, এর ওয়ারেন্টভ‚ক্ত আসামী মো. ছয়ফুল আলমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ছয়ফুল আলম সিলেট জেলার কানাইঘাট থানার বাউরভাগ ১ম খন্ড এর আলী আহমদ এর পুত্র। উক্ত আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট