ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন...
ব্যক্তি খাতে কর বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।কর বাড়ানো নিয়ে অর্থমন্ত্রীর...
ছবি সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, এখন থেকে কোনো বালু-পাথর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত একটা ছটাকও এদিক সেদিক হবে না। বাড়তি পুলিশ ফোর্স দেওয়া হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে বিজিবি থেকেও একটি ফোর্স দেওয়া হবে। আলাদা ম্যাজিস্ট্রেট দেওয়া হবে, যাতে জায়গায় বসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারে।
শুক্রবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির হিসেবে এসব কথা বলেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নতুন দায়িত্বে নিয়েছি আমরা, এখনও সব কিছু জানা হয়নি। তবে আগামী ১৮০ দিনের মধ্যে আমাদের নির্বাচনি ইস্তেহার বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। শিগগিরই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাথর কোয়ারী খুলে দেওয়া হবে। আমরা এককোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। এজন্য তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন দেশের ভাষা শিখাতে হবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। যেখানে সাধারণ মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। দ্রুত উন্নত স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে হাসপাতালে রূপান্তর করা হবে। শ্রমিকদের উন্নয়নে কোম্পানীগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, গোয়াইনঘাট সার্কেলের এএসপি মো. আব্দুল্লাহ আল নোমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মন্নান, সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট