কানাইঘাটে গণসংযোগকালে চাকসু মামুন

'জনসেবাকে এবাদত বলে মনেকরি'

post-title

সংগৃহীত

'জনসেবাকে এবাদত বলে মনেকরেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও  সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।' তিনি বলেন, অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উন্নয়নে 'ফুটবল' মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছি। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙ্গন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহ প্রত্যেকটি সেক্টরের অবস্থা অত্যন্ত নাজুক রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য আপনাাদের সমর্থন ও সহযোগিতা দরকার।

রবিবার দিনব্যাপী ফুটবল মার্কার সমর্থনে কানাইঘাট উপজেলার বুরহান উদ্দিন বাজার ও শহর উল্লাহ মার্কেট সহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগকালে উপরোক্ত কথা গুলো বলেন। 
চাকসু মামুন আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  আপনারা পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই। 
পৃথক পৃথক পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, তাজ উদ্দিন, আবুল বাশার, নিমার মেম্বার, বদরুল আলম,,  মাস্টার আলাউদ্দিন, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদ আলী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক