সকল ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ : চাকসু মামুন

post-title

সংগৃহীত

মানব কল্যাণ করা সকল ধর্মের মূল বাণী হচ্ছে বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও  সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশী। এখানে সবাই একই সূত্রে গাঁথা। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। সবাই এক এবং অভিন্ন সত্ত্বা। ধর্মীয় মূল্যবোধকে দেশ ও জনকল্যাণে কাজে লাগাতে হবে।
মঙ্গলবার বেলা আড়াইটায় জকিগঞ্জ উপজেলার হলদির পার আশ্রমে 'কীর্তন অনুষ্ঠান' পরিদর্শনকালে উপরোক্ত কথা গুলো বলেন। 
স্থানীয় হলদির পার আশ্রম কমিটি এ অনুষ্ঠানের করে। এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী নেতা তরুন বিশ্বাস, গৌরাঙ্গ রায়,মনোজয় রায়,নিমাই রায়,মহিতোষ রায়,পরিতুশ রায়,বাবুলাল বিশ্বাস।
চাকসু মামুন আরও বলেন, অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে জকিগঞ্জ- কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন করতে চাই। 
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  আপনারা পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই। 
স্থানীয় মুরব্বিরা বক্তব্যে বলেন, চাকসু মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা তাকে  সংসদে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকেঐক্যবদ্ধ হতে হবে। 
এরপর বিকেল ৫ টায় কসকনকপুর ইউনিয়নের উত্তর গন্ডার গড় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি মতবিনিময় সভায় মিলিত হন চাকসু মামুন। এসময় বক্তব্য দেন ডা.হিরন মোহন বিশ্বাস, রোমন বিশ্বাস, নব কিশোর বিশ্বাস, টিটু বিশ্বাস।
বাদ মাগরিব শাহজাপুর গ্রামে আরেকটি  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি আব্দুল লতিফের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল হাসানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বদরুল ইসলাম মেম্বার, শামীম আহমদ প্রমুখ।
এছাড়াও জকিগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভা করেন। 

নিজস্ব প্রতিবেদক