বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ...
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে আরও গতিশীল করতে সিলেটের জৈন্তাপুরে ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯ নং (অনুসন্ধান) কূপ খনন প্রকল্পের আওতায় ডুপিটিলা-০১ নং কূপ এলাকার ভূমি উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার নিজপাঠ ইউনিয়নের ডুপিটিলা-১, বারগাতি এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কাজের উদ্বোধন ঘোষণা করেন সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (SGFL)-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ আব্দুল জলিল প্রামানিক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধান প্রকল্পের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার অবকাঠামোগত ও পরিবেশগত উন্নয়ন অপরিহার্য। ডুপিটিলা-০১ নং কূপ এলাকার ভূমি উন্নয়ন কাজ এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ভূমি উন্নয়ন কাজ সম্পন্ন হলে কূপ খনন কার্যক্রম আরও নিরাপদ, পরিকল্পিত ও পরিবেশবান্ধবভাবে বাস্তবায়ন সম্ভব হবে। এর ফলে জাতীয় গ্যাস উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যাতায়াত ব্যবস্থা, পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার এবং সার্বিক পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে, যা স্থানীয় জনগণকেও সরাসরি উপকৃত করবে।
পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (SGFL) কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পটি দেশের জ্বালানি অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, নিজপাঠ ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলীসহ ইউ/পি সদস্য ও এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন, ডুপিটিলা-১ প্রজেক্টের কাজে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি হচ্ছে CCDC চাইনিজ কোম্পানি ও তাদের আঞ্চলিক পার্টনার ফার ওয়েল এন্ড গ্যাস লিমিটেড। যারা ইতিমধ্যে সিলেট ১০ এক্স প্রজেক্ট অত্যান্ত দক্ষতার সহিত কার্য সম্পাদন করেছে।
এসএ/সিলেট