জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই : চাকসু মামুন

post-title

সংগৃহীত

অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান বলে জানিয়েছেন সিলেট -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও  সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, আপনাাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে জকিগঞ্জ- কানাইঘাটের প্রত্যাশিত উন্নয়ন করতে চাই। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। 
বুধবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলার মাইজগ্রাম এলাকায় উঠান বৈঠকে উপরোক্ত কথা গুলো বলেন। 
চাকসু মামুন আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ  আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে।  আপনারা পাশে থাকলে  আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই।  আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে  বাঁচতে চাই। 
স্থানীয় মুরব্বিরা বক্তব্যে বলেন, চাকসু মামুন একজন সৎ ও যোগ্য প্রার্থী। আমরা তাকে  সংসদে দেখতে চাই। উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকেঐক্যবদ্ধ হতে হবে। 
স্থানীয় মুরব্বি জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুবনেতা ইশতিয়াক আজিম চৌধুরী জনির পরিচালনায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি বাবুল মিয়া, আব্দুল কুদ্দুস, আব্দুস ছালাম, মখলিছুর রহমান, জাকারিয়া আহমদ, খসরু মিয়া, আব্দুর রহিম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক