সিলেট প্রেসক্লাবের নির্বাচনী তফসিল...
সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ সেশনের নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর বুধবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। বিকেল...
ছবি সংগৃহিত
জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাহফুজ শাকিলের পিতা, সদর ইউনিয়নের করেরগ্রামের বাসিন্দা মো. লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
লুৎফুর রহমান দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক তিনবারের সফল ইউপি সদস্য ছিলেন। এছাড়া নাজিরের চক ঈদগাহ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সামাজিক ও জনসেবামূলক কাজের মাধ্যমে এলাকায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন।
লুৎফুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৩ কন্যা সন্তান রেখে গেছেন। উনার মৃত্যুতে কুলাউড়ার সাংবাদিক সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এসএ/সিলেট