বিশ্বনাথে হাছন স্মরণোৎসব পালনের...
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা...
ছবি সংগৃহীত
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় এ সভা হয়। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী)-এর নেতৃত্বে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন ও অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ২১ ডিসেম্বর স্মরণোৎসবের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, অনুষ্ঠানটি সামাজিকতা রক্ষা করে এবং মরমি কবির আধ্যাত্মিক গানের আলোকে পালন করা হবে। তিনি জোর দিয়ে বলেন যে, এই আয়োজনে কোনো ধরনের খারাপ বা নোংরা কিছুর স্থান থাকবে না। সবার মতামতের ভিত্তিতেই স্মরণোৎসব সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম এ হান্নান, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিরহী কালা মিয়া ও আসাদুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু এবং সদস্য আব্দুল মনাফ।
এসএ/সিলেট
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা...
অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ করা এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি...
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত...
নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। শুক্রবার (৩০ মে) সকালে ডাক,...
স্যাটেলাইট-ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার (১৯ মে)...