বিশ্বনাথে হাছন স্মরণোৎসব পালনের...
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা...
ছবি সংগৃহিত
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইন কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুই বার ঘটে। এর ফলে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১-এর ক্ষেত্রে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন দেখা দিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১২ মিনিট এবং ২ ও ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ১৩ মিনিট সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
এছাড়া, ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট পর্যন্ত ১২ মিনিট, ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১১ মিনিট এবং ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৮ মিনিট সাময়িক ব্যাঘাতের আশঙ্কা রয়েছে।
বিএসসিএল জানায়, এই ব্যতিচার সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে।
এসএ/সিলেট
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা...
অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার রোধ করা এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি...
সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত...
নিম্নচাপ জনিত ঝড় এবং জলোচ্ছ্বাসে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সারাদেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। শুক্রবার (৩০ মে) সকালে ডাক,...
স্যাটেলাইট-ভিত্তিক বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার (১৯ মে)...