কানাইঘাটে শাহাব হত্যার বিচার দাবি...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ থেকে লুট হওয়া আরও ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জের কলাবাড়ি সংলগ্ন এলাকা থেকে এসব পাথর উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার বা কোনো যানবাহন আটক করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার ও কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) উজায়ের আল মাহমুদ আদনান।
জানা যায়, কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে হাইকোর্ট পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের নির্দেশ দেন। লুটের সাথে জড়িতদের তালিকাও হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এরপর সিলেটসহ সারাদেশে পাথর উদ্ধারে সাঁড়াশি অভিযান চলে। বুধ ও বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় মোট ৪৯ হাজার ঘনফুট পাথর। এরমধ্যে ৪৭ হাজার ঘনফুট সাদা পাথরের আর দুই হাজার ঘনফুট জাফলংয়ের। আর বৃহস্পতিবার রাতে নারায়নগঞ্জ থেকে উদ্ধার করা হয় আরও ৪০ হাজার ঘনফুট পাথর। অবশ্য সেগুলো ভেঙে ফেলা অবস্থায় উদ্ধার করা হয়।
এদিকে, শুক্রবার সকাল ৮টা থেকে কোম্পানীগঞ্জের ইউএনওর নেতৃত্বে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী।
এসময় তারা কোম্পানীগঞ্জের কলাবাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এরমধ্যে সাথে সাথে তিন হাজার ঘনফুট সাদা পাথরে প্রতিস্থাপন করা হয়েছে। প্রতিস্থাপনের কাজ চলছে। সেই সাথে অভিযানও চলবে।
এ নিয়ে সিলেট অঞ্চল থেকে সাদা পাথরের লুট হওয়া ৫৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হলো। এর সঙ্গে নারায়নগঞ্জ থেকে উদ্ধার হওয়া ৪০ হাজার ফুট যোগ করলে পরিমাণ দাঁড়ায় ৯৫ হাজার ঘনফুট। আর জাফলংয়ে শুক্রবার উদ্ধার হয়েছে আরও ৫ হাজার ঘনফুট পাথর। এ নিয়ে জাফলংয়ে উদ্ধার হলো ৭ হাজার ঘনফুট। সেগুলো প্রতিস্থাপন করা হয়েছে। জাফলং সাদা পাথর মিলিয়ে মোট পাথর উদ্ধার হলো ১ লাখ ২ হাজার ঘনফুট।
এসএ/সিলেট
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...