রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা...
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
ছবি সংগৃহিত
জমকালো আয়োজন ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো দিনব্যাপী প্রতিযোগিতামূলক ‘ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্ট’।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে সিলেট নগরীর শেখঘাটস্থ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৬টি দল। যারা বিভিন্ন পেশা ও পটভূমি থেকে এসেও মাঠে প্রদর্শন করে দারুণ দলীয় সংহতি ও ক্রীড়া নৈপুণ্য।
দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে ‘ব্রাদার্সহোড কর্তৃপক্ষ’, যারা প্রতিবছরই এমন আয়োজনের মাধ্যমে বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা।
ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো- আবিরের দল ‘গ্যালাক্সি কিকার্স’, তুষারের দল ‘আয়রণ টাইটান্স’, এহিয়ার দল ‘লায়ন ফাইটার্স’, তুর্জয়ের দল ‘রাইজিং স্টার’, রিজওয়ানের দল ‘টিম টাইগার্স’ ও সুমনের দল ‘গোল্ডেন স্টাইকার্স’।
ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘টিম টাইগার’ ২-১ গোলে ‘রাইজিং স্টার’কে পরাজিত করে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। তুর্জয়ের দল ‘রাইজিং স্টার’ ও রিজওয়ানের দল ‘টিম টাইগার্স’-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয় অর্জন করে ‘টিম টাইগার্স’। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন শতাধিক দর্শক, যাদের করতালিতে মুখর ছিল পুরো ভেন্যু।
সকলের সহযোগীতায় ‘ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্টের’ আয়োজন করেন এহিয়া আহমদ, রেজওয়ান আহমদ ও কামরুল ইসলামসহ প্রমুখ। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলকে ট্রফি ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও ক্রীড়া চেতনা আরও জোরদার হয়।
ব্রাদার্সহোড ফুটসাল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬টি দলের খেলোয়ারবৃন্দরা হলেন,-
‘গ্যালাক্সি কিকার্স’-এর আবির, বাধঁন, ফয়েজ, লোকমান, রহিম ও মিশকাত।
‘আয়রণ টাইটান্স’-এর তুষার, ফেরদৌস, মুস্তাক, কামরুল, আবির ও নাহিদ।
‘লায়ন ফাইটার্স’-এর এহিয়া আহমদ, শাহরিয়ার, এনায়েত, সাকিব, রিপন ও পলাশ।
‘রাইজিং স্টার’-এর তুর্জয়, ফাহিম, মৃদুল, মিনার, প্রীতম ও বেলাল।
‘টিম টাইগার্স’-এর রিজওয়ান, রৌদ্র, ইসাক, রাসেল, মেহেরাব ও বাহারুল।
‘গোল্ডেন স্টাইকার্স’-এর সুমন, রিজন, মনসুর, মুন্না, রুহান ও মহিদুল।
এসএ/সিলেট
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক...
কানাইঘাট সংবাদদাতা : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...