রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা...
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
ছবি সংগৃহিত
শিপু লাল দাস। সিলেট মডেল নার্সিং ও মিডওয়াইফারি ইন্সটিটিউট'র ছাত্র । সম্প্রতি তিনি Guillain-Barré syndrome (GBS) রোগে আক্রান্ত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন। বর্তমানে অনেকটা উন্নতির দিকে।
মানুষের জন্য মানুষ, এ কথার ভিত্তিতে শিপুর পাশে ওসমানী হাসপাতালে কর্মরত নার্সরা চিকিৎসা সেবার জন্য ঢাল হয়ে পাশে ছিলেন।
হাসপাতালের সিনিয়র নার্সিং কর্মকর্তাদের সিদ্ধান্তে শিপুর জন্য এ ব্যয়বহুল চিকিৎসার জন্য সহায়তা চাওয়ায় সকল নার্সরা ঐক্যমত পোষণ করে বিনা দাবিতে সামর্থ্য অনুযায়ী মন উজাড় করে সকলেই পাশে ছিলেন। এতে দুই দফায় শিপু লাল দাসকে ৭৯ হাজার ৯০০ টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। এসময় তার পরিবারের কাছে এ সমস্ত সহায়তা পৌঁছে দেয়া হয়।
দুই দফায় সহায়তা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নার্সিং সুপারিনট্যান্ডেন্ট ফেরদৌসী আক্তার, ডেপুটি নার্সিং সুপারিনট্যান্ডেন্ট কাঞ্চন রায়, নার্সিং সুপারভাইজারগণ, সিলেট জেলা বিএনএ সভাপতি জুবেদা খানম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ ফজলে রাব্বী সাজু, সদস্য সচিব (এনএ, সিওমেকহা) ইমরান আহমদ তাপাদার, নার্সিং কর্মকর্তা আসাদুর নুর তারেক সহ আরো অনেকে।
বিএনএ সিলেট জেলা কমিটি'র বরাত দিয়ে বলা হয়, এটা একটা মহৎ কাজ। মানুুষের জন্যই আমরা কাজ করি। নার্সরা সবসময় এদেশের মানুষের পাশে আছে। এ মহৎ কাজে এগিয়ে আসায় ওসমানী হাসপাতালে নার্সদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ও মোবারকবাদ জানাচ্ছি এবং এ সমস্ত কাজে সবসময় মনোনিবেশ থাকার জন্য সকলকে আহবান করছি।
এসএ/সিলেট
মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক কিছু তৈরি করতে...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিলেট নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক...
কানাইঘাট সংবাদদাতা : সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উন্নয়ন উৎপাদনের রাজনীতি করার...
সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন...