আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
ছবি সংগৃহিত
সিলেটে গৃহকর্মী ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (মঙ্গলবার দিবাগত রাত) রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরী শিবগঞ্জের সাদিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম সৈয়দ সরোয়ার আহমদ লিপু। তিনি গোলাপগঞ্জের ভাদেশ্বর ফকিরটুলার মৃত সৈয়দ কবির আহমদ ও মাসুমা কবির সিদ্দিকীর ছেলে। বর্তমানে তারা শাহপরাণ থানার টিলাগড় রাজপাাড় সুরভী-২৮ নং বাসার বাসিন্দা। সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, ধর্ষিতা গত ৪ বছর ধরে লিপুর বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করছিলেন।
গত ১৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে তাকে তার ছাতকের গ্রামের বাড়ির পাশে বাজারে রেখে যান লিপু। সে বাড়িতে ফিরে তার মাকে জানায় তার পেটে টিউমার হয়েছে। ১৫ বছরের কিশোরী মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা’র সন্দেহ হয় এবং তিনি তাকে কৈতক হাসপাতালে নিয়ে যান। ডাক্তার পরীক্ষা করে জানান, মেয়েটি ৭ মাসের অন্তঃস্বত্ত্বা।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেয়েটি স্বীকার করে গত প্রায় একবছর ধরে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেই যাচ্ছে। কাউকে কিছু জানালে তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকিও দেয় সে।
পরে ভিকটিমের মা ও বাবা তাকে এম এ জি, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ওসিসিতে ভর্তি করলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন যে, বর্তমানে ভিকটিম (১৫) ২৮ সপ্তাহের অন্তঃসত্বা। এ ব্যাপারে তারা শাহপরাণ (রহ.) থানায় অভিযোগ (মামলা নং ১৫/ ৩০ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর পুলিশ লিপুকে গ্রেফতার করে।
এসএ/সিলেট
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এ...
জৈন্তাপুরের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে...