অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল ও...
হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও...
মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে কোন ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা মেনে নিবেনা। দেশে নতুন করে ফ্যাসীবাদ ও স্বৈরাচারের উত্থানের পধ বন্ধ করতে হবে।
আগামী ১৯ জুলাই জামায়াত ঘোষিত ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতা-কর্মীদের ময়দানে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সিলেটের জনশক্তিকে জাতীয় সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের স্বাক্ষী হওয়ার সুযোগ নিতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী আগামী জাতীয় নির্বাচন দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে দীর্ঘ ১৬ বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণ হবে। তাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কর্তব্য হলো দেশপ্রেমিক নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ করা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জামায়াতের পক্ষে জনমত সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি শুক্রবার ( ১১ জুলাই) মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও মাওলানা এটিএম শামসুদ্দিন।
এসএ/সিলেট
হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও...
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ...
সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছিলেন। তখন...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...