সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটে দোড় কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।  বিজিবি জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, বিভিন্ন প্রকার ট্যাবলেট, জেল, জিরা এবং মদ আটক করে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসএ/সিলেট