নগরীতে পুলিশের অভিযানে ৬৬ গ্রেফতার
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৬৬ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২০ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব...
ছবি সংগৃহিত
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতা প্রবীণ মুরব্বী আবদুল মোছাউয়ীর আনসারীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আব্দুল মোছাউয়ীর আনসারী আমৃত্যু সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন।
কর্মজীবনে তিনি অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। আর্ত মানবতার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ব্যক্তি জীবনে ইসলামী অনুশাসনে মেনে চলতেন। তাঁর মৃত্যুতে আমরা এক প্রবীণ গুণীজণকে হারালাম। আল্লাহ পাক তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
এসএ/সিলেট