রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের...
প্রতীকী ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে একটি মিষ্টির দোকান থেকে রাজীব সরকার (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজীব সরকার নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার জয়কৃষ্ণ সরকারের ছেলে। তিনি জাফলংয়ে মামার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত একটার দিকে মামার বাজারের ওই দোকান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি দোকানমালিকের খোঁজ নিতে গিয়ে দোকানটির শাটার আংশিক খোলা অবস্থায় দেখতে পান। শাটার পুরোটা তোলার পর ভেতরে ঢুকে দেখতে পান, রাজীব সরকারের মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ গণমাধ্যমকে জানান, রাজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল এবং এটি আংশিক পচে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাজীব সরকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে হযরত শাহপরান (রহ.)-এর মাজারের প্রস্তুতি ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত...
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট সফর উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের প্রস্তুতি চলছে।...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত ছোট্ট একটি গ্রাম রায়গ্রাম। আয়তনে ছোট হলেও প্রকৃতির অপার সৌন্দর্য...