বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপে...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সে বিষয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক প্রতিবেদনে...
ছবি সংগৃহীত
সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ৫৮ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছে জিম্বাবুয়ে।
আগের দিনের ৬৭ রানে নিয়ে খেলতে নামা দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরানকে সাজঘরে ফেরান নাহিদ। কুরান ৫৫ বলে ১৮ ও ব্রেনেট ৬৪ বলে ৫৭ রান করে আউট হন।
এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করা নিক ওয়েলচকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রেইগ এরভাইন ও শন উইলিয়ামস মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।
তবে দলীয় ১২৯ রানে ফের জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে সফরকারীরা।
এসএ/সিলেট