পেট্রোল পাম্প ছুরিকাঘাত কর্মচারী মিঠু...
সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামের কর্মীচারীকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় হামলার প্রতিবাদে সিলেট...
ছবি সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি এক হাজতির সঙ্গে তার প্রেমিকার বিয়ে সম্পন্ন হয়েছে। গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারের অফিস কক্ষে এই বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ের পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার।
তিনি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান।
এ ঘটনায় মিতা বাদি হয়ে এসএমপি'র শাহপরাণ থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।
কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকগণের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহরানা ছিলো ৫ লাখ টাকা।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান জানান, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। এসময় কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট