কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। এদেশে গণহত্যাকারী নৃশংস আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলন মৃত্যুবরণকারী ও আহতরা আমাদের সম্পদ। জামায়াত সবসময় তাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জামায়াতের পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা প্রদান করা হয়েছে। জুলাই আন্দোলনে স্বজন হারানো পরিবারে এবার অন্যরকম ঈদ পালন করবে। আমরা তাদেরকে ঈদ আনন্দে শামিল করতে চাই।
তিনি রোববার মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার নগদ টাকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ সুরমার ২৬নং ওয়ার্ডের ঝালোপাড়া গ্রামের ৫ই আগস্ট পুলিশের গুলিতে নিহত পংকজ কুমার করের বাবা নিখিল কুমার করের হাতে ঈদ উপহার নগদ টাকা প্রদানকালে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারী ফয়জুল ইসলাম জায়গীরদার, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ সুরমা থানা সভাপতি কফিল উদ্দিন আলমগীর, ২৬নং ওয়ার্ড সভাপতি এস এম মুসা, ২৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ, ২৬নং ওয়ার্ড সেক্রেটারী আব্দুস সোবহান, সহকারী সেক্রেটারী মাহবুব আহমদ, ঝালোপাড়া ইউনিট সভাপতি মাতাব আহমদ, ভার্থখলা ইউনিট সভাপতি জামিল আহমদ, কামরুল ইসলাম ও পল্লব কুমার কর প্রমূখ।
এছাড়া জুলাই আন্দোলনে সিলেটের সকল শহীদ পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ঈদ উপহার নগদ টাকা প্রদান করা হয়।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...