কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ...
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৫–২৬ অর্থবছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর...
ছবি সংগৃহীত
মৌলভীবাজার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি চোরাই পিকআপ গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়াকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত তোফায়েল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি জব্দ করা হয়।
রবিবার দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়।
চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে। তিনি জানান, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।
এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৫–২৬ অর্থবছরে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী দুই মাসব্যাপী 'বইপড়া উৎসব-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে সরকারি সহায়তা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ১৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন...