রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকার মোট ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
এ উপলক্ষে বুধবার দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট ২৬৭টি কেন্দ্রে ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১ বছরের অধিক ও ৫ বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফলে সবার সহযোগিতা কামনা করেন সিসিকের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক