আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই,...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে তালা দিয়েছে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। এসময় তারা কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন করেন।
সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের আউটডোরে তালা দেন তারা। এ সময় ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের। এসময় ইন্টার্ন চিকিৎসকরা জানান, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত হাসপাতালের আউটডোরে তালা দেওয়া থাকবে। এসময় আউটডোরের সকল সেবা বন্ধ থাকবে।
ইন্টার্ন চিকিৎসকরা আরও বলেন, ডাক্তার পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় আগামী ১২ মার্চ হওয়ার কথা তা যাতে বিলম্ব না করা হয়।
এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকরা।
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে...
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে...
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার...