সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী,...
ছবি সংগৃহীত
সিলেটের মোগলাবাজার থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক কিশোরকে।
আটককৃত মো. ইব্রাহীম আহমেদ (১৯) নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত. আব্দুল আহাদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ভিকটিম (১৫) নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তার মা মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
৩ ফেব্রুয়ারী (সোমবার) পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে মোহনগঞ্জ থানায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ হওয়া কিশোরীর মায়ের জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হয়।
এসএ/সিলেট