সব খেলায় প্রতিভাবানদের এগিয়ে যাওয়ার...
সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং তাঁদের কৃতিত্ব জাতির গর্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের পুত্র। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো লিটন মিয়া তার দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। বাঙ্কারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে দেয়াল ধসে তার উপর পড়ে যায়। এসময় লিটন গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএ/সিলেট
সাফল্য অর্জনকারী খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং তাঁদের কৃতিত্ব জাতির গর্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।...
কানাইঘাটে মাঠ পর্যায়ে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ৩নং দিঘীরপাড়, ৪নং সাতবাঁক ও ৬নং সদর ইউনিয়নে...
নানা আয়োজনে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে “সাংবাদিকতার ব্যস্ততার মাঝে পরিবার হোক আনন্দের ঠিকানা—একসঙ্গে আমরা, এক পরিবার” প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট...
দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ মো. আমিনুল হক নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গণমাধ্যমকর্মীদের মধ্যে উপহার বিতরণ করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। সামাজিক কর্মসূচির আওতায় সোমবার (১৯...