সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে...
২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭-এর সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিন শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ঢাকা বিভাগের...
ছবি সংগৃহীত
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাক বোলারদের তোপের মুখে প্রথম সেশনের শুরুতেই ৬ উইকেট হারিয়েছে টাইগাররা।
দ্বিতীয় দিনের শেষ বিকালে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। ৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার সাদমান ইসলাম।
তৃতীয় দিনে খেলতে নেমে পেসার খুররাম শেহজাদের বোলিং তোপে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শুধু মাত্র সাদমান ছাড়া দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটার।
সাদমান ১০, জাকির হাসান ১, নাজমুল হাসান শান্ত ৪, মুমিনুল হক ১, মুশফিকুর রহিম ৩ ও সাকিব আল হাসান ২ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এসএ/সিলেট
২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭-এর সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিন শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ঢাকা বিভাগের...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪...
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)...
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান...
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...