চা শ্রমিকদের ৮ দফা দাবি...
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক নেতারা। শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেট...
প্রতীকী ছবি
সিলেটের শাহপরাণ এলাকায় এক মসজিদের মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন। মো. দেলওয়ার হোসাইন দিলাল (১৯) নামের ওই তরুণ শাহপরাণ থানাধীন শাহপরাণ লালখাঁ টঙ্গী মাদানী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
তিনি গোয়াইনঘাট উপজেলার রামনগর গ্রামের মো. মুসলিম আলীর ছেলে। আত্মহত্যার আগে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন চিরকুট লিখে রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ফজরের নামাজের সময় শাহপরাণ লালখাঁ টঙ্গী মাদানী মসজিদে আজান না হওয়ায় মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনের থাকার কক্ষে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মুয়াজ্জিন দিলালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দিলাল তাঁর থাকার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান- কী কারণে এই মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। তিনি একটি কাগজে লিখে রেখে গেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। লাশের ময়না তদন্ত হচ্ছে, শেষ হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা নির্ধারণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন চা শ্রমিক নেতারা। শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেট...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে ভাতিজার দায়ের আঘাতে আপন চাচা কলিম উল্লাহ (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় পূর্ব আলীরগাঁও...
হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩য়বারের মতো দানেরবাক্সের টাকা প্রকাশ্যে গণনা হয়েছে। শনিবার সকাল থেকে এ গণনা কাজ শুরু হয়। এবার ৪ দিনে মাজারের দানবাক্সে নগদ ৭০ লাখ ৮৮...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি...