জৈন্তাপুেরে হাতকড়াসহ আওয়ামী লীগ...
পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর...
ছবি সংগৃহিত
কোম্পানীগঞ্জ( প্রতিনিধি::: সিলেটের কোম্পানীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দুটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল আলী এবং ১ নম্বর পশ্চিম ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত।
পুলিশ সূত্রে জানা যায়, উত্তর রণিখাই ইউনিয়নের চরার বাজার এলাকা থেকে ইসমাইল আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বিজয় পাড়ুয়া হাওর গ্রামের মৃত মহর আলীর ছেলে।
অন্যদিকে, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইয়াছিন আরাফাতকে। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা জিল্লু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনই সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা পৃথক দুটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি। গ্রেপ্তারের পর তাঁদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি বলেন, পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় আরও এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর...
কানাইঘাটে আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মিয়াগুল এলাকার নিজ বসতবাড়ি...
খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। একই সঙ্গে শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। পাঠানটুলা দ্বি-পাক্ষিক...
সিলেটের গোলাপগঞ্জের দুর্গম এলাকার মা ও বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’। হাসপাতালটি...
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)...