২৫ নভেম্বর দারুল উলুম...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
তিন দিনব্যাপী স্কাউট ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্কাউটরা দেশের সামাজিক ও জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, সমাজসেবা কিংবা যেকোনো জাতীয় আয়োজনে স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সফল করতে সহায়তা করে। এ কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্কাউটদের সম্মান ও মর্যাদা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন ওপেন স্কাউট গ্রুপ আয়োজিত চতুর্থ বার্ষিক গ্রুপ স্কাউট ক্যাম্প ও দ্বিতীয় ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ছাত্রজীবন থেকেই তিনি স্কাউটদের বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ দেখে আসছেন। যেকোনো সামাজিক বা জাতীয় আয়োজনে স্কাউটদের আগে আহ্বান জানানো হয়। তাঁরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আয়োজন সফল করতে সহযোগিতা করেন।
তিনি বলেন, স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। এ ধরনের ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শিক্ষা অর্জন করবে। সেই শিক্ষা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।
সিসিক প্রশাসক ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, স্কাউট শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। পরে তিনি চতুর্থ বার্ষিক গ্রুপ স্কাউট ক্যাম্প ও দ্বিতীয় ফ্রেন্ডশিপ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে এবং সিলেট সিটি করপোরেশন ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক শিমুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, শিক্ষা কর্মকর্তা ড. মো. তুতিউর রহমান, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র দাশ, ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূষণ ধর।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
ব্যক্তিগত পছন্দের চেয়ে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান জানিয়েছেন সিলেট-৬ আসনের...
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের...
নগরীতে ব্যবসায়ীদের সেনাবাহিনী ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে মো. শহীদুল ইসলাম (নামে এক ব্যক্তির...
দক্ষিণ সুরমায় আমদানি নিষিদ্ধ ৯ হাজার ৪০০ কেজি ভারতীয় টমেটোসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা...