সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

post-title

প্রতীকি ছবি

সিলেটে জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য বুধবার (১১ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের অধীন বিভিন্ন এলাকায় এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় ফিডারের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নির্ধারিত সময়েও লাইনকে চালু বলে গণ্য করতে হবে, যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার না হন। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। একই সঙ্গে উন্নত সেবা নিশ্চিত করতে তিনি গ্রাহকদের সহযোগিতা কামনা করেছেন।

এসএ/সিলেট