কানাইঘাটে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্যসহ গ্রেফতার ২

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাটে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্র সংগঠনের এক সদস্যসহ দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদুর রহমান, এসআই (নিরস্ত্র) সোহাগ চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় কানাইঘাট থানার ২২ আগস্ট ২০২৬ তারিখের ১৭ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল মৌলাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি কানাইঘাট উপজেলার নিজ দলইকান্দি, আকুনী এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। গত ৬ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কানাইঘাট থানার ২০ অক্টোবর ২০২৬ তারিখের ১৫ নম্বর মামলার এজাহারনামীয় আসামি রেজওয়ান আহমদকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জৈন্তাপুর উপজেলার বালিদাড়া নয়াখেল পূর্ব এলাকার নুরুল হোসনের ছেলে। গত ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কানাইঘাটের বড়চতুল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট