জকিগঞ্জে কুশিয়ারা নদীর ৩০০ ফুট...
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
ছবি সংগৃহীত
সিলেট নগরের চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান দেখতে গভীর রাতে পরিদর্শনে বের হন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে সরকারি উন্নয়নকাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি। এ সময় সিসিকের শীর্ষস্থানীয় প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাত ১১টায় মন্ত্রী প্রথমে নগরের কুশিঘাট এলাকায় যান। সেখানে আধুনিক প্রযুক্তিতে এসফল্ট ব্যবহার করে চলমান সড়ক সংস্কার ও কার্পেটিং কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, সরকারি কাজের ক্ষেত্রে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়নে বিশ্বাসী। জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং নগরের যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করতে শিগগিরই সিলেটে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।
এ সময় সিসিক প্রশাসক নগরের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, সিলেটকে আধুনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিসিক বদ্ধপরিকর। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে নগরের প্রতিটি ওয়ার্ডে মানসম্মত উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাতের এই আকস্মিক পরিদর্শন কাজের গতিশীলতা ও স্বচ্ছতা আরও বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কুশিঘাট এলাকার কাজ পরিদর্শন শেষে মন্ত্রী নগরের উপশহরে যান। সেখানে এসফল্ট দিয়ে নির্মিত নতুন সড়কে ট্রাফিক সিগন্যাল ও রোড মার্কিংয়ের চলমান কাজ ঘুরে দেখেন। রাতের আলোয় রোড মার্কিংয়ের কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান ও শামসুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সিসিকের বিভিন্ন দপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসএ/সিলেট
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর পরিবহনে...
সিলেট নগরের চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান দেখতে গভীর রাতে পরিদর্শনে বের হন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময়...
নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ...
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. গেদা মিয়া (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে...