জকিগঞ্জে কুশিয়ারা নদীর ৩০০ ফুট...
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
২৪ ফুট সড়কের দুই পাশে ১২ ফুট ফুটপাত: পরিদর্শন করলেন সিসিক প্রশাসক
ছবি সংগৃহীত
নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে টেকসই আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।
পাশাপাশি সড়কের দুই পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর স্ল্যাব বসিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা করা হয়েছে। সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সড়ক ও ড্রেনের শেষ পর্যায়ের ঢালাই কাজ পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং নির্মাণসামগ্রীর গুণগত মান তদারকি করেন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি নগরীর যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। জনসাধারণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কটি ২৪ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সড়ক নির্মাণের ক্ষেত্রে পানি নিষ্কাশনের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য সড়কের দুই পাশে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। এসব ড্রেনের ওপর বসানো স্ল্যাব পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের জন্য ফুটপাত হিসেবে ব্যবহৃত হবে।
নগর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীর সার্বিক যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে বিভিন্ন সড়ক প্রশস্তকরণ ও টেকসই সংস্কারকাজ বাস্তবায়ন করছে। পরিকল্পিত সড়ক, কার্যকর ড্রেনেজ নেটওয়ার্ক এবং নিরাপদ ও পথচারীবান্ধব ফুটপাত গড়ে তোলাই সিসিকের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে তিনি ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্মাণকাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেন।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী লিপু সিংহ, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
কহেল রানা চৌধুরী:: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙনে বাখরশাল গ্রামের প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ নতুন করে নদীগর্ভে বিলীন হয়েছে। বারবার বাঁধ নির্মাণের...
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাথর পরিবহনে...
সিলেট নগরের চলমান সড়ক উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান দেখতে গভীর রাতে পরিদর্শনে বের হন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময়...
নগরীর বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়ক নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ...
দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. গেদা মিয়া (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে...