জমি-ফ্ল্যাট ক্রয়-বিক্রয়, বাসা ভাড়া, নির্মাণ ও মেরামতসহ সব ধরনের প্রপার্টি সেবা মিলবে এক ছাদের নিচে

সিলেটে আবাসন খাতে নতুন সম্ভাবনা, যাত্রা শুরু ‘সেবা সিটি’র

post-title

ছবি সংগৃহীত

সিলেটে আবাসন ও সম্পত্তি ব্যবস্থাপনা খাতে নতুন সম্ভাবনা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রপার্টি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সেবা সিটি’। জমি, ফ্ল্যাট ও বাড়ি ক্রয়-বিক্রয়, বাসা ভাড়া, নির্মাণ, সংস্কার এবং সম্পত্তি ব্যবস্থাপনাসহ আবাসনসংশ্লিষ্ট নানা সেবা একই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর ৫ নম্বর সওদাগরটুলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে কেক কেটে ‘সেবা সিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মহানগর প্রতিনিধি তারেক আহমদ খান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সেবা সিটির উপদেষ্টা হাফিজ শফিকুল ইসলাম, উপদেষ্টা হাফিজ ইব্রাহিম, হাবীব ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম শান্ত, বিশিষ্ট ব্যবসায়ী ও নিপা বেকারির পরিচালক ড. মো. ইসমাইল এবং ব্যবসায়ী এম এ হান্নান শিপন। এ সময় উপস্থিত ছিলেন সেবা সিটির পরিচালক মোহাম্মদ হানিফ, পরিচালক ও সফটওয়্যার ডেভেলপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে আবাসন খাতের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে জমি ও ফ্ল্যাট কেনাবেচা, বাসা ভাড়া এবং বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত সেবার চাহিদা বাড়ছে। তবে এসব ক্ষেত্রে অনেক সময় গ্রাহকদের তথ্যের স্বচ্ছতা, নির্ভরযোগ্য সেবাদাতা নির্বাচন এবং সম্পত্তি দেখাশোনা নিয়ে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়।

বক্তারা বলেন, আবাসন খাতে গ্রাহকদের ভোগান্তি কমানো, সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিশেষ করে প্রবাসীদের জন্য নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়াই সেবা সিটির অন্যতম লক্ষ্য। বাংলা ও ইংরেজি দুই ভাষায় বিল ও কাজের প্রতিবেদন প্রদানের ব্যবস্থাও থাকবে।


এসএ/সিলেট