১২ কেজি এলপিজির দাম বাড়ল...
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর)...
ডেস্ক
সিলেটসহ সারাদেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিশেষ বার্তায় পেট্রোবাংলা জানায়, একটি স্বার্থান্বেষী মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ড তৈরি করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে এ গুজব ছড়াচ্ছে। জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে, যা কর্তৃপক্ষের নজরে এসেছে।
সংস্থাটি মূল বিষয়টি স্পষ্ট করে জানায়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় সাময়িকভাবে গ্যাস রূপান্তর ও সরবরাহ (রিগ্যাসিফিকেশন) বন্ধ রাখা হয়েছে।
এর ফলে আগামী চার দিন দৈনিক সর্বমোট গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে আনুমানিক ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নামতে পারে। অর্থাৎ, সারা দেশে দৈনিক সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমবে।
পেট্রোবাংলা নিশ্চিত করেছে যে, এই সময়ে গ্যাস সরবরাহ কোনোভাবেই পুরোপুরি বন্ধ হবে না। তবে সাময়িক সরবরাহের ঘাটতির কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) দেখা দিতে পারে।
এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো অপপ্রচারে কান না দিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
জুয়ে/সিলেট
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর)...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না...
সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজে বসবাস না করে অন্যের কাছে বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন-এমন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা) বলেছেন, আত্মশুদ্ধির মেহনত ব্যতীত সমাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে।...