নগরীতে আরকেডিয়া ফুড জোনে অভিযান,...
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফুডকার্ট দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ আরকেডিয়ার...
প্রতীকি ছবি
সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ওই গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে সায়েম আহমদের দাবি, প্রতিবেশী দুদু মিয়ার সঙ্গে তাঁদের পরিবারের পূর্ববিরোধ ছিল।
সায়েম আহমদ জানান, বুধবার সকালে আশিক মিয়ার ১০ বছর বয়সী নাতনি মাইশা নদীতে গোসল করতে দুদু মিয়ার ঘাটে গেলে তাঁকে গোসলে বাধা দেওয়া হয় এবং গায়ে হাত তোলা হয়। খবর পেয়ে শিশুটির বাবা সবুজ মিয়া ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়।
এ সময় ঝগড়া থামাতে আশিক মিয়া এগিয়ে গেলে দুদু মিয়া ও তাঁর পক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করেন সায়েম আহমদ। একপর্যায়ে আশিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে আশিক মিয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, মারামারি থামাতে গিয়ে আশিক মিয়ার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
এসএ/সিলেট
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফুডকার্ট দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার বিকেলে নগরীর আম্বরখানাস্থ আরকেডিয়ার...
সিলেটের কোম্পানীগঞ্জে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আশিক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে...
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী...
নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল করার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি...
নগরীর মেন্দিবাগে খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেঝেতে কাঁচামাল...