জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আবুল কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরেরগাঁও গ্রামের আরব আলীর পুত্র আলমগীর এবং আছির উল্লাহর পুত্র কাশেম, বাবুল ও লেবলুর পক্ষের জমি পাশাপাশি অবস্থিত।
গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের বাড়ির কাছের বোরো জমিতে যান আলমগীর। এ সময় পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তখন দ্বিতীয় পক্ষের লোকজন আলমগীরকে মারধর করেন।
এরই জের ধরে মঙ্গলবার সকালে পীরেরগাঁও এলাকার হামিদের বাড়ির সামনের বোরো জমিতে দুই পক্ষের লোকজন আবারও মুখোমুখি হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের সুলফির আঘাতে প্রথম পক্ষের মতিউর রহমান ঘাড়ের নিচে এবং বুকের ডান ও বাম পাশে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মজিব নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি ইস্কান্দারের ছেলে। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহত অন্য ব্যক্তিরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে যায়। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত...
সুনামগঞ্জের ছাতকে মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মাছুম...
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই মাসের করে বিনাশ্রম কারাদণ্ড...
সুনামগঞ্জের ছাতকে ব্র্যাক ব্যাংক জাউয়াবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে প্রবাসী পরিবার অ্যাকাউন্ট ওপেনিং ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত...