শাবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে আবারও শিক্ষার্থীদের কাপড় কেটে নষ্ট করার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে হলের বারান্দায় শুকাতে দেওয়া শার্ট, প্যান্ট ও টি-শার্টসহ প্রায় ১৫টি কাপড় কেটে নষ্ট করে রেখে যায় দুর্বৃত্তরা বলে অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
এর আগে গত আগস্টেও একই ধরনের ঘটনা ঘটেছিল। হলটিতে সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে বারান্দায় শুকাতে দেওয়া নিজেদের পোশাক কাটা অবস্থায় দেখতে পান তাঁরা। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আবাসিক শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত ২২ আগস্ট হলের তৃতীয় তলার বারান্দায় শুকাতে দেওয়া ১০ থেকে ১২ জন শিক্ষার্থীর শার্ট, প্যান্ট, টি-শার্ট, লুঙ্গিসহ বিভিন্ন ব্যবহার্য কাপড় একইভাবে কেটে নষ্ট করা হয়। ওই ঘটনার পরও জড়িত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বলে অভিযোগ তাঁদের।
বারবার এমন ঘটনা ঘটায় হলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রশ্ন, রাতের আঁধারে হলের ভেতরে ঢুকে কে বা কারা এসব ঘটনা ঘটাচ্ছে, তা শনাক্ত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না।
হলের আবাসিক শিক্ষার্থী শাকারিয়া আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত আগস্ট মাসে আমাদের ব্লকের সবার কাপড় কেটে ফেলে রেখেছিল কেউ একজন। আজকেও আমরা ঘুম থেকে উঠে দেখি আমাদের জামাকাপড় কেটে ফেলা হয়েছে। এটি আমাদের জীবনের নিরাপত্তার জন্যও এক বড় হুমকি। যিনি ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটাতে পারেন, তাঁর পক্ষে মানুষের ক্ষতি করাও অসম্ভব নয়। তাই আমরা চাই, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হোক।”
শিক্ষার্থীদের অভিযোগ, হলে সিসিটিভি ক্যামেরা না থাকায় আগের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট ব্লকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি বলে দাবি তাঁদের।
এ ব্লকের কয়েকজন শিক্ষার্থী বলেন, “সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে আগেও অপরাধীকে শনাক্ত করা যায়নি। আগের ঘটনার প্রায় দুই মাস হয়ে গেছে, তবু এখানে কোনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। এটি স্পষ্ট প্রশাসনিক গাফিলতি বলে আমরা মনে করি। প্রশাসনের এ ধরনের উদাসীনতা শিক্ষার্থীদের নিরাপত্তাঝুঁকিতে ফেলতে পারে।”
তাঁরা আরও বলেন, “দুই মাস আগেও কাপড় কাটা হয়েছিল, আজকেও কাপড় কাটা হয়েছে। আমরা এসব কাপড়ের ক্ষতিপূরণ চাই।”
এ ঘটনায় হলের নিরাপত্তাব্যবস্থা জোরদার, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
এ বিষয়ে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা আমাকে কিছুক্ষণ আগে এ বিষয়ে অবগত করেছেন। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, “এ বিষয়ে প্রভোস্ট ভালো বলতে পারবেন। প্রভোস্ট আমাদের জানালে তারপর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ৩০৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান...
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...