সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে...
২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭-এর সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিন শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ঢাকা বিভাগের...
ছবি সংগৃহীত
নগরীতে জমকালো আয়োজন রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।
শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়ামোদী দর্শক, সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। বক্তব্যে তিনি এ আয়োজনের প্রশংসা করেন এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ফয়জুল ইসলাম কয়েস, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমন, বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জামিনুল ইসলাম জমি, সমাজসেবক তালহা খান, পলাশ চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই ধারাবাহিকভাবে এ ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে।
তাঁরা আরও জানান, ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টকে ঘিরে আনুষ্ঠানিক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। শিগগিরই মাঠে গড়াবে প্রতিযোগিতার খেলা।
এসএ/সিলেট
২৮তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ২০২৬-২৭-এর সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিন শেষে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ঢাকা বিভাগের...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪...
আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)...
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান...
সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার জন্য ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা দলের সাবেক খেলোয়াড়...